জামালপুরে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেফতার

Seba Hot News : সেবা হট নিউজ

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

জামালপুরে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেফতার
জামালপুরে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেফতার


গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার বিকেলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক জানান, গত ২৪ ঘন্টায় জামালপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জুলাই-আগষ্টে নাশকতার ঘটনায় মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মাসুম পারভেজ মুকুল, জামালপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলামকে ও কয়েকদিন আগে রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে শহরের ফৌজদারী মোড়ে ঝটিকা মিছিলের অগ্রভাগে থাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মমিনুল ইসলাম মোবারককে গ্রেফতার করা হয়। 

আইনগত প্রক্রিয়ায় শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান