উল্লাপাড়ায় বাস উল্টে এক যাত্রী নিহত, থানায় মামলা

Seba Hot News : সেবা হট নিউজ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে বাসের যাত্রী সেলিম রেজা (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

উল্লাপাড়ায় বাস উল্টে এক যাত্রী নিহত, থানায় মামলা
উল্লাপাড়ায় বাস উল্টে এক যাত্রী নিহত, থানায় মামলা


নিহত সেলিম উল্লাপাড়া উপজেলার দাদপুর বালশা বাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

সোমবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া বাজারের পশ্চিম পাশে বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত জানান, সকালে উল্লাপাড়া হতে ছেড়ে আসা রাজশাহীগামী রত্না পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা (মেট্রো ব-১৫-১৪৮২) উল্লেখিত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের রাস্তায় পড়ে যায়। এসময় যাত্রী সেলিম রেজা বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে। পরে সেলিমের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান