আজাহারুল ইসলামের মুক্তির দাবীতে কুড়িগ্রামে বিক্ষোভ

Seba Hot News : সেবা হট নিউজ

জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামির সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজাহারুল ইসলামের মুক্তির দাবীতে কুড়িগ্রামে বিক্ষোভ
আজাহারুল ইসলামের মুক্তির দাবীতে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

দলীয় নেতাকর্মীরা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে মিছিল বের করে শহরের শাপলা চত্বর হয়ে জিয়া বাজারে গিয়ে শেষ করেন।

আরও পড়ুন:

মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি দেওয়ার দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা আমির মাওঃ আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারি মাওঃ নিজাম উদ্দিন ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি রয়েছেন জামায়াতে ইসলামির সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান