মেলান্দহে ডাকাত আটক

Seba Hot News : সেবা হট নিউজ

জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে বিকাশ এজেন্ট রফিকুল ইসলামকে (৪৩) হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ৮০ হাজার টাকাসহ মোবাইল কেড়ে ঘটনায় চাকদহ গ্রামের নূরুল ইসলামের ছেলে ফারুক মিয়া (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেলান্দহে ডাকাত আটক
মেলান্দহে ডাকাত আটক


আহত রফিকুল ইসলামের স্ত্রী লাবলী আক্তার (৩৬) জানিয়েছেন-২২ মার্চ দিবাগত রাতে আমার স্বামী প্রতিদিনের ন্যায় মেলান্দহ বাজার থেকে রাতে বাড়িতে ফেরার পথে কামদেববাড়ি মোড়ে একা পেয়ে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে টাকা ও মোবাইল কেড়ে নেয়। 

আরও পড়ুন:

পথচারিদের সহায়তায় আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার শেষে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়।

অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন-এ ঘটনায় মামলা হয়েছে। রাতেই আসামী ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজন চাকদহ গ্রামের আ: মতিনের ছেলে আশিক (২৫)কে গ্রেপ্তার অভিযান চলছে।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান