জামালপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

Seba Hot News : সেবা হট নিউজ

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে নাশকতা ও বিষ্ফোরক মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

জামালপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
জামালপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার


বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জামালপুর শহরের পশ্চিম কাচারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুস সাকিব জানান, গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে জামালপুর শহরের পশ্চিম কাচারিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। 


আরও পড়ুন:


এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মেলান্দহ থানায় নাশকতা ও বিষ্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মেলান্দহ থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান