জামালপুরে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন

Seba Hot News : সেবা হট নিউজ

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন
জামালপুরে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন


শুক্রবার (২৫ এপ্রিল) সকালে শহরের পাথালিয়া এলাকায় ভূক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নওশাদের ছেলে তানভীর আল হাসান, ছোট ভাই হযরত সাফেরী, এরশাদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 


আরও পড়ুন:


এ সময় বক্তারা বলেন, জমি বিক্রির পাওনা টাকা চাওয়ায় পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার চিহ্নিত আওয়ামী ও যুবলীগ নেতা মওদুদ হোসেন মধু, মেহেদী নিজেরাই অ্যাসিড দিয়ে নিজেদের ধান ক্ষেত পুড়িয়ে মিথ্যা মামলা দায়ের করে। 

এছাড়াও মারমারির কোন ঘটনা না ঘটলেও অহেতুক হয়রানি করতে মামলা দিয়েছে। ভয়-ভীতি প্রদর্শন, একের পর এক মামলা দায়ের করে হয়রানির প্রতিবাদে এবং মামলা প্রত্যাহার ও প্রশাসনের কাছে নিরাপত্তার দাবী জানায় ভূক্তভোগীরা।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান