জামালপুরে দুই দফা দাবীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

Seba Hot News : সেবা হট নিউজ

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে দুই দফা দাবীতে বিচার বিভাগীয় কর্মচারীরা দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে।

জামালপুরে দুই দফা দাবীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
জামালপুরে দুই দফা দাবীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি


সোমবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জামালপুর জেলা শাখা এই কর্মবিরতির আয়োজন করে।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি সরওয়ার জাহান সিদ্দিকীর সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে সংগঠনের সাধারণ সম্পাদক আফরাহিম হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জান রবিন, প্রচার সম্পাদক সাজিদ আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা আশরাফুন নাহার দীপা, কার্যনির্বাহী সদস্য সাহানুর হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 


আরও পড়ুন:


এ সময় বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন করে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। 

বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে নিয়োগবিধি প্রণয়নের দাবী জানান বক্তারা। 


অধস্তন আদালতের কর্মচারীগণের দাবী অবিলম্বে বাস্তাবয়ন করে দীর্ঘদিনের বৈষম্য দূর করতে সরকারের কাছে আহবান জানান তারা। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মবিরতি চলে।  




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান