হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে আটক

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের হাদি হত্যার প্রধান দুই আসামি ফয়সাল ও আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক হয়েছে। আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

Faisal and Alamgir, main accused in Hadi murder, arrested in West Bengal
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে আটক




প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল এবং আলমগীরকে পশ্চিমবঙ্গে আটক করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, বাংলাদেশের কৌশলী গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেনকে (৩৪) ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে আটক করা হয়েছে।

বিভিন্ন সোর্স থেকে জানা যায়, বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাম্প্রতিক ভারত সফরের পর থেকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যাচ্ছে। জানা যায়, হত্যা করে ভারতে প্রবেশ করে সে বিভিন্ন স্থানে অবস্থান করছিল এবং সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁর সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।

বাংলাদেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং ৭/৮ মার্চ মধ্যবর্তী রাতে বাংলাদেশি দুই নাগরিক- রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে আটক করা হয়। তারা বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে খুন করে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘুরে অবশেষে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁয় আসে।

এ বিষয়ে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। আজ তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী তদন্ত অব্যাহত রয়েছে বলে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়।



সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জাতীয়- নিয়ে আরও পড়ুন
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান: ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান: ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন
রমজান উপলক্ষে বিদ্যালয় বন্ধ, হাইকোর্ট নির্দেশ দিল ১৮ ফেব্রুয়ারি থেকে
রমজান উপলক্ষে বিদ্যালয় বন্ধ, হাইকোর্ট নির্দেশ দিল ১৮ ফেব্রুয়ারি থেকে
বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬% ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬% ভোট পেয়েছে: ইসি
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ
২৯৭ আসনের ফল ঘোষণা: ২০৯ আসনে বিএনপির নিরঙ্কুশ জয়, ৬৮টিতে জামায়াত
২৯৭ আসনের ফল ঘোষণা: ২০৯ আসনে বিএনপির নিরঙ্কুশ জয়, ৬৮টিতে জামায়াত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top