আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে ড্যাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন।
![]() |
| জামালপুরে ড্যাবের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন। |
জামালপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে শহরের শহীদ সাফওয়ান অডিটোরিয়ামে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় ড্যাব জামালপুরের আহ্বায়ক ডা. আহাম্মদ আলী আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এছাড়াও ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এ.এম. আবু তাহের, ড্যাব জামালপুরের সদস্য সচিব ডা. মোহাম্মদ তারিকুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। সরকারি হাসপাতালগুলোতে সরকারের যে সামর্থ্য তা দিয়ে মানুষের চিকিৎসা সেবা পরিপূর্ণভাবে নিশ্চিত করা সম্ভব নয়। তাই সরকারি-বেসরকারি উদ্যোগে মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে একযোগে কাজ করতে হবে। স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চিকিৎসকদের নিবেদিত হয়ে সেবা দিতে হবে। সাধারণ রোগীরা যেন সেবা নিতে এসে হয়রানির শিকার না হন, সেদিকেও খেয়াল রাখতে হবে।
দোয়া ও ইফতার মাহফিলে চিকিৎসক, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।