লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরে এসএস এন্টারপ্রাইজের উদ্যোগে সুজুকি বাইকার ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
![]() |
| জামালপুরে সুজুকি বাইক পরিবেশকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল |
জামালপুরে সুজুকি বাইকার ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৮ মার্চ শহরের একটি কমিউনিটি সেন্টারে সুজুকি বাইক পরিবেশক এসএস এন্টারপ্রাইজ এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
এতে র্যানকন মোটরবাইক প্রতিনিধি টেরিটরি ম্যানেজার (সেলস) মো. সাজ্জাদ হোসেন, এরিয়া ম্যানেজার (সার্ভিস) মো. রফিকুল ইসলাম, প্রাইম ব্যাংক ম্যানেজার সাইফুল ইসলাম, ব্র্যাক এসএমই ম্যানেজার, শেরপুর অশিন মটরস-এর স্বত্বাধিকারী এস এম আবু সাঈদ, এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সোহেল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা নিরাপদ সড়কের দাবিতে বাইকারদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন। পরে দেশ ও দশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

জামালপুরের ইসলামপুরে ১৪টি খাল খনন: কৃষিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন ও জীবিকার নতুন দিগন্ত

ভাইয়ের হাতে ভাই খুন

বকশীগঞ্জে দিন দুপুরে অটোভ্যান ছিনতাই, অটোভ্যান চালকের আহাজারি!

জামালপুরে গুড়ে ক্ষতিকারক উপাদান,২ লক্ষ টাকা জরিমানা

বকশীগঞ্জে বিজিবির অভিযানে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার!


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।