শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে 'আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার' প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
![]() |
| রৌমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত |
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতেও পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। রবিবার ৮ মার্চ সকাল ১১টায় রৌমারী উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ও সাংবাদিকবৃন্দ।
এই প্রতিপাদ্যের মূল বিষয় ছিল তৃণমূল থেকে শহরের প্রতিটি নারীর কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং প্রতিটি স্তরে আইনি সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করা। নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরও নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ই ছিল দিবসটির মূল বার্তা।
দিবসটিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিম আল মুক্তাকুর, নারী উদ্যোক্তা আলিজা বেগম, জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা আমির হায়দার আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল করিম, জাতীয় নাগরিক পার্টি রৌমারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী রবিউল ইসলাম নয়নসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী- নিয়ে আরও পড়ুন







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।