অবশেষে ‘বাজিরাও মাস্তানি’র ট্রেলার মুক্তির ঘোষণা

S M Ashraful Azom
বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালি অবশেষে তার ‘বাজিরাও মাস্তানি’ সিনেমাটির ট্রেলার মুক্তির ঘোষণা দিলেন। সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’ মুক্তি পাচ্ছে আগামী ১৭ জুলাই, আর ট্রেলার মুক্তির জন্য সেই দিনটিকেই বেছে নিলেন সঞ্জয় লীলা। শুটিং চলাকালীন রণভীর সিং হঠাৎ করেই তার কাঁধে ব্যথা পান। রণভীরের কাঁধের ব্যথার জন্য সঞ্জয় লীলা আগামী ডিসেম্বরে এই সিনেমাটির মুক্তি নিয়ে একটু শঙ্কাতেই ছিলেন। আর ডিসেম্বরে ‘বাজিরাও মাস্তানি’ সিনেমাটি মুক্তি পেতে চলেছে শাহরুখ খান ও কাজলের ‘দিলওয়ালে’ সিনেমাটির সঙ্গে, বড়দিনের মাত্র এক সপ্তাহ আগে। রণভীর সিং, দীপিকা পাডুকোন ও প্রিয়াংকা চোপড়া অভিনীত ‘বাজিরাও মাস্তানি’ ও ‘দিলওয়ালে’ সিনেমা নিয়ে তাই শুরু হয়েছে যত আলোচনা। এদিকে এই সপ্তাহেই ‘বাজিরাও মাস্তানি’ সিনেমাটির ট্রেলার মুক্তির কথা শুনে দারুণ উচ্ছ্বসিত হয়ে আছেন প্রিয়াংকা চোপড়া। আগামী ১৮ জুলাই ৩৩ বছরে পা দেয়া প্রিয়াংকা তার উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে এই খবরটি টুইটারে প্রকাশ করেছেন। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top