বকশীগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা চত্বরে জব্দকৃত এসব জাল ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, ওইদিন সকালে ভ্রাম্যমাণ আদালত দশানী নদীতে অভিযান চালায় ।
অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জব্দ সহ সাধুর পাড়া ইউনিয়নের মদনের চর গ্রামের জাল মালিক দুদু মিয়াকে আটক করা হয়। পরে দুপুরে বকশীগঞ্জ ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস পারভীন উপজেলা চত্বরে জাল ধ্বংস করেন ও জাল মালিক দুদু মিয়াকে ২০০ টাকা অর্থদন্ডাদেশ দেন।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা জাহান,বকশীগঞ্জ থানার উপ-পরির্দশক মোশারফ হোসেন উপসি'ত ছিলেন।