মস্তিষ্কে পানি থাই রাজার, চিকিৎসা চলছে

S M Ashraful Azom
থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজের মস্তিষ্কে পানি ও বুকে সংক্রমণের কারণে চিকিৎসা নিতে হচ্ছে। রাজপ্রাসাদ থেকে বিরল এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
 
সচরাচর রাজপ্রাসাদ এ ধরণের কোন বিবৃতি প্রকাশ করে না। কিন্তু রাজার স্বাস্থ্য নিয়ে জনমনের উদ্বেগ তৈরি হওয়ার প্রেক্ষাপটে এই তথ্য প্রকাশ করা হয়।
 
রাজা ভূমিবল(৮৭) গত মে মাসে পুনরায় ব্যাংককের সিরিরাজ হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে সেখানেই তার চিকিৎসা চলছে। কিন্তু তার স্বাস্থ্য সংক্রান্ত তেমন কোন তথ্য জানা যাচ্ছিল না।
 
সোমবার রয়্যাল হাউসহোল্ড ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়, হাসপাতালের ডাক্তাররা রাজার মস্তিষ্কের পানির পরিমাণ কমাতে পেরেছেন। এছাড়া চিকিৎসার মাধ্যমে তার হার্টবিটও স্বাভাবিক অবস্থায় আনা হয়েছে। সূত্র: বিবিসি
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top