চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা রেলওয়ে স্টেশনপাড়ায় আলো খাতুন (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২৯০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। আলো আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন পাড়ার নছিমন চালক রুবেল হোসেনের স্ত্রী এবং এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি উৎপল রায় জানান, শনিবার বিকাল তিনটায় হেরোইন বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল স্টেশন পাড়ায় আলোর বাড়িতে অভিযান চালায়।
তিনি আরো জানান, আলোকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে মামলা হবে।

