জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
সিলেটে রাজন ও খুলনার রাকিব হত্যাসহ সারাদেশে শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কুড়িগ্রামের কলেজ মোড়ে শিশু অধিকার বাস্তবায়ন ফোরামের আয়োজনে ও সেভ দ্যা চিলড্রেন এবং বিডিএসসি’র সহযোগীতায় ঘন্টাব্যাপী মানব বন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন শিশু অধিকার ফোরামের সভাপতি এডভোকেট আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক রহিমুল ফারুক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস এম এ বকর, সাইদা ইয়াসমিন রুপা, খন্দকার খায়রুল আনম, খায়রুল আনম, সাঈদা খাতুন, নারায়ন চন্দ্র, বিপাশা আহমেদ, দুলাল বোস প্রমুখ।
বক্তারা আইন শৃংখলা বাহিনীর মদদে শিশুদের নির্যাতন, ধর্ষন ও নির্মমভাবে হত্যাকারীদের ফাঁসির দাবী জানান।