ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় যশোরের বেনাপোল সীমান্তের পুটখালি গ্রাম থেকে শিশুসহ নয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার সকালে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো : মাগুরার মোহাম্মদপুরের আব্দুল কাদেরের স্ত্রী হোসনে আরা (৪৫), মাদারীপুরের শিবচর থানার লিংকি গ্রামের রজব আলীর ছেলে আলাউদ্দিন (৬৫), আলাউদ্দিনের মেয়ে সোনাভান (৬), নজরুলের মেয়ে নূর বানু (২৮) ও আদিয়া (৬), নড়াইলের দেয়াবাগ এলাকার খোরশেদের মেয়ে আফরোজা (২২), মান্নানের স্ত্রী মনিরা (৩০), নোয়াখালীর সোনাডাঙ্গা এলাকার আব্দুর রবের ছেলে জাকির (২২) ও অনিক ভৌমিকের স্ত্রী চায়না (৩৬)।

এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে পাচারকারিরা এদের ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাদেরকে আটক করে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এএসআই তাইজুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। আজ দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।