ই-কমার্স সাইট দারাজ ডটকমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আগামী ছয় মাসের জন্য এ লক্ষ্যে দারাজ ডটকমের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেন মুশফিক। বুধবার রাজধানীর বনানী'র এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিপত্রে সই করেন তিনি।
এই চুক্তির আওতায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মুশফিক দারাজের বিভিন্ন বিজ্ঞাপনচিত্র, প্রচারণা কার্যক্রমে অংশ নেবেন। এছাড়া সাইটটিতে মুশফিকের পছন্দের পণ্য নিয়ে একটি ল্যান্ডিং পেজও থাকবে বলে জানায় প্রতিষ্ঠানটি।