উইন্ডো লুকিয়ে রাখার কৌশল

S M Ashraful Azom
একটি কম্পিউটার একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারেন। একই বাসায় কিংবা অফিসে কম্পিউটারের সংকট পড়লে এমনটি ঘটে। তবে অন্য কেউ ব্যবহার করলেও একাধিক প্রোগ্রাম চালু রাখার প্রয়োজন পড়ে, যাতে করে পরে কম্পিউটারে বসলে নতুন করে আর ওপেন করা না লাগে। তবে অন্য কেউ কম্পিউটার ব্যবহারের সময় হয়তো বন্ধ রাখতে হয়। এ সমস্যা থেকে রেহাই পেতে দারুণ একটি সফটওয়্যার হলো ওয়াচক্যাট।

চলন্ত বিভিন্ন উইন্ডো সিস্টেম ক্স্যাশের কারণে অদৃশ্য হয়ে গেলে সেগুলো ফিরিয়ে আনা, কোনো প্রোগ্রাম (উইন্ডো) লুকিয়ে রাখা বা নিজের লুকিয়ে রাখা উইন্ডো দৃশ্যমান করা যাবে ওয়াচক্যাট সফটওয়্যারের সাহায্যে। অন্যের হস্তক্ষেপ থেকে রেহাই পেতে অফিসে বা বাসায় ডাউনলোড, গেম বা ওয়েব পেজ ইত্যাদি লুকিয়ে রাখা যাবে। মূল উইন্ডো টাস্কবার এবং টাস্ক ম্যানেজার থেকে লুকালেও মূল পটভূমিতে কাজ ঠিকই চলবে।

সফটওয়্যারটি চালু করলে সিস্টেম ট্রেতে এর আইকন দেখা যাবে। আইকনের ওপর মাউসের ডান বাটন ক্লিক করলে চলন্ত সব প্রোগ্রাম দেখা যাবে। এবার সেটির ওপর ক্লিক করলে সেই উইন্ডো লুকাবে। আবার ফিরিয়ে আনতে হলে আইকনের ওপর মাউসের ডান বাটন ক্লিক করে নিচের দিক থেকে ওই প্রোগ্রামের আইকনে ক্লিক করলে তা ফিরে আসবে। প্রয়োজনে পাসওয়ার্ড দিয়ে এগুলো লুকিয়ে রাখা যাবে, যাতে কেউ না দেখতে পারে। ১৪৭ কিলোবাইটের এ ফ্রিওয়্যারটি http://bit.ly/f57FB3 থেকে ডাউনলোড করা যাবে। এটি উইন্ডোজের সব ভার্সনে চলবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top