বঙ্গবন্ধুর ম্যুরালে এমপি নাবিলের পুষ্পার্ঘ অর্পণ

S M Ashraful Azom


যশোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করেছেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ।
সোমবার (০৩ আগস্ট) দুপুর ১২টার দিকে যশোর শহরের বকুলতলা মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে তিনি এ পুষ্পার্ঘ অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার সাবেক মেয়র কামরুজ্জামান চুন্নু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুল কবীর বিজু প্রমুখ।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান