বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্দোগে জামালপুরে হিজড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা নিয়ে গত সোমবার আইনজীবীদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হিজড়াদের অধিকার প্রতিষ্ঠায় জামালপুরে আইনজীবীদের ভুমিকা ও তাদের অধিকার নিশ্চিত করতে আইনি সহযোগীতা বিষয়ে বিস্তারিত আলোচনায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা জজ আদালতের অতিরিক্ত পি.পি মো. আনোয়ার হোসেন।
সভায় উপস্থিত ছিলেন এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট আকরাম হোসেন, এডভোকেট মুক্তার উদ্দিন, এডভোকেট অলিউল আজম, এডভোকেট বাহাদুর আলম, এডভোকেট শামীম আরা বেগম, এডভোকেট নজরুল ইসলাম মোহান, এডভোকেট কোহিনুর বেগম ও এডভোকেট নুরুল আমিন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির ডি.আই.সি ম্যানেজার জনাব মো. মজনু মিঞা, খোরশেদ আলম ও জামিল হোসেন প্রমূখ।
