কয়েকটি সাক্ষাত্কারে সালমান খানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এখন শোনা যাচ্ছে, তিনি নাকি গোপনে সালমানের সঙ্গে ছবিটি দেখে ফেলেছেন!
খুব বেশিদির আগের কথা নয়, ক্যাটরিনা কাইফ ও কবির খানকে একই রেকর্ডিং স্টুডিওতে দেখা গিয়েছিল। জিজ্ঞাস করা হলে, কবির খান বলেছিলেন, আসন্ন ‘প্যানথম’ ছবির রেকর্ডিংয়ের কাজের সঙ্গে সেখানে গিয়েছিলেন তারা। কিন্তু এখন শোনা যাচ্ছে, ক্যাটরিনা সেখানে সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ছবি দেখতে সেখানে গিয়েছিলেন। এখন প্রশ্ন উঠেছে তবে কি সালমানও সেখানে গিয়েছিলেন? এটি অবশ্য এখনো জানা যায়নি।
এটা মোটামুটি সবার জানা দীর্ঘসময় প্রেম করেছেন সালমান ও ক্যাটরিনা। তাদের সম্পর্কের ভাঙনের পরও তারা ভালো বন্ধু হিসেবেই আছেন। শুধু তাই নয়, সালমানের পারিবারিক অনুষ্ঠানগুলোতে এখনো আমন্ত্রণ পান ক্যাটরিনা। সালমানের বোন অর্পিতার বিয়েতেও গিয়েছিলেন তিনি।
ক্যাটরিনা এখন রণবীর কাপুরের সঙ্গে প্রেম করছেন। ‘আজব প্রেম কি গজব কাহিনী’ ছবিতে অভিনয় করতে গিয়ে পরিচয় হয় তাদের।

