ফিরেই বার্সাকে ট্রফি এনে দিলেন মেসি

Seba Hot News
কী অদ্ভুত সমীকরণ! জাতীয় দলে তিনি থাকলেও দল বিবর্ণ। আর ক্লাব দলে না থাকলে বিবর্ণ। ছুটিতে বার্সার প্রথম প্রস্তুতি ম্যাচগুলো খেলেননি মেসি। আর তাতেই একের পর এক হারতে থাকে তার দল। অন্যদিকে কোপা জিততে না পেরে নিজ দেশে তিনি এখনজাতীয় অলস সেই মেসি ক্লাবের একের পর এক হার দেখে ছুটি ভেঙে মাঠে নেমেই রোমাকে হারিয়ে জন গাম্পার আরেকটি ট্রফি এনে দিলেন বার্সাকে। গতবারও আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা।

বুধবার রাতে ইতালির ক্লাব রোমার বিপক্ষে স্পেনের অন্যতম সফল দল বার্সেলোনার জয়টি - গোলের। একটি করে গোল করেন নেইমার, মেসি ইভান রাকিতিচ।

গাম্পার ট্রফির গত সংস্করণে মেক্সিকোর  ক্লাব লিওকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা।

প্রস্তুতিমূলক আগের তিন প্রীতি ম্যাচে হেরেছিল লুইস এনরিকের দল।

দলকে ২৬তম মিনিটে এগিয়ে দেন নেইমার।  এরপর প্রথমার্ধের শেষ দিকে মেসি-নেইমারের দারুণ বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ করে এনরিকের দল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের তৈরি করে দেওয়া বলে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন টানা চারবারের বর্ষসেরা মেসি।

৬৬তম মিনিটে রাকিতিচের গোলে - ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। এর সঙ্গে জয়টাও নিশ্চিত হয়ে যায় তাদের।

বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় সভাপতি জন গাম্পারের নামানুসারে এই ট্রফির আয়োজন করে বার্সেলোনা। এবার এই ট্রফির ৫০তম সংস্করণের ফাইনাল হলো।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top