নাট্যজন মামুনুর রশীদের নতুন ধারাবাহিক ‘আলতুর সাইকেল যাত্রা’। আজ থেকে প্রতি বুধবার বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ১৩ পর্বের এই ধারাবাহিক নাটকটি। টিকা বা স্বাস্থ্য নিয়ে দর্শকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্মিত হয়েছে এই নাটকটি।
নাটকটি প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে নাটকটি নির্মাণ করা হয়েছে।’
নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, তুষ্টি, তুষার খানসহ অনেকে।

