দেওয়ানগঞ্জে কমিউিনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু ,


জামালপুরের দেওয়ানগঞ্জে “পুলিশই জনতা, জনতাই পুলিশ” স্লোগান নিয়ে কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন এবং অপারেশন) মোখলেসুর রহমান পান্না (বিপিএম বার) ।
দেওয়ানগঞ্জ মডেল থানা চত্বরে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পুলিশ রিফর্ম প্রোগ্রামের (পিআরপি) ম্যনেজার আঞ্জে রেডমেন, দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার তানভির আহমেদ, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইশতিয়াক হোসেন দিদার , দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ নুরুন্নবী অপু, জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার সুজাত আলী, মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, ওসি মো. আছলাম হোসেন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাব সভাপতি শাহীন মাহমুদ সাদা প্রমুখ।
মতবিনিময় সভা শেষে থানা চত্বরে সার্ভিস ডেলিভারি সেন্টারের উদ্বোধন করেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top