আইফোন কেনায় নগদ মূল্যছাড় রবি’র

S M Ashraful Azom
আইফোন কেনার ক্ষেত্রে ‘ধন্যবাদ’ কর্মসূচীর আওতায় নগদ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। শুধুমাত্র আইফোন সিক্স (১৬ জিবি, ৬৪ জিবি) এবং আইফোন সিক্স প্লাস (১৬ জিবি) কেনার ক্ষেত্রে গ্রাহকরা মূল্যছাড়ের অফারটি উপভোগ করতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি।

এতে বলা হয়েছে, ‘ধন্যবাদ’ কর্মসূচীর আওতায় প্লাটিনাম এইস গ্রাহকরা ১৫ হাজার টাকা এবং প্লাটিনাম গ্রাহকরা ১২ হাজার টাকার নগদ মূল্যছাড় পাবেন। অফার সম্পর্কে জানার জন্য ‘সিএটি’ লিখে ১২১৩ নাম্বারে এসএমএস করতে হবে।

আরো বলা হয়েছে, শুধুমাত্র গুলশান, মিরপুর, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি, পল্টন, উত্তরা, নারায়নগঞ্জ, কুমিল্লা এবং চট্টগ্রামের আগ্রাবাদ ও মুরাদপুরে অবস্থিত রবি সেবা কেন্দ্রে অফারটি উপভোগ করা যাবে। গ্রাহকরা নগদ টাকা, ক্রেডিট আথবা ডেবিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।

ক্রেতারা একইসঙ্গে স্ট্যানচার্ট, অ্যামেক্স, ইবিএল’র কার্ডে কোন রকম সুদ ছাড়াই মূল্য পরিশোধ করতে পারবেন। ইএমআই ৬ মাসের জন্য প্রযোজ্য হবে। অফারটির আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ দুটি হ্যান্ডসেট কিনতে পারবেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top