আইফোনের নতুন মডেলের তথ্য ফাঁস

S M Ashraful Azom
অ্যাপলের নতুন মডেলের আইফোনের ঘোষণা আসতে পারে শিগগিরই। বাজফিড নিউজের ফাঁসকৃত এক তথ্য বলা হয়, সেপ্টেম্বরের ৯ তারিখেই নতুন আইফোন দেখতে পাবেন সবাই।

কিন্তু এ বিষয়ে কিছু বলেনি অ্যাপল। এরা এমনিতেই কিছু আগে থেকে জানায় না। সব তথ্য ফাঁস হয়ে বাজারে ছড়িয়ে পড়ে। অ্যাপলের নানা পরিকল্পনার সঙ্গে জড়িত এমন কয়েকজন বাজফিড-কে জানিয়েছেন, সেপ্টেম্বরের ৭ তারিখের পরই প্রতীক্ষিত মোবাইলটি চলে আসবে। তবে সব মিলিয়ে ৯ তারিখটাকেই সম্ভাবনাময় দিন হিসেবে দেখছেন সবাই। গত বছরের এই দিনেই আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস এনেছিল অ্যাপল।

আইফোন ৬এস-কে নতুন মডেল হিসেবে মনে করছেন সবাই। এর পাশাপাশি টেলিভিশন নিয়ে আসার চিন্তা করছে অ্যাপল।

সবার মাঝে নতুন আইফোন নিয়েই আগ্রহ বেশি। ধারণা করা হচ্ছে, নতুন মডেলের স্ক্রিনে অ্যাপলের প্রেসার সেনসিটিভ 'ফোর্স টাচ টেকনোলজি' থাকতে পারে। থাকবে আরো বেশি গতির এ৯ প্রসেসর। ক্যামেরাও আসবে আরো উন্নত হয়ে।  
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top