e¯¿ I cvU cÖwZgš¿x gxR©v AvRg Ggwc
ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
জামালপুরঃ দেশ-বিদেশে ভ্রান্ত মতবাদ ছড়িয়ে দেশের উন্নয়নে বাধা দিচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি।
(৮ আগষ্ট) শনিবার বিকালে জামালপুরের মেলান্দহ নবনির্মিত মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেলান্দহ উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আনোয়ার হোসেনের সভাপতিত্বে মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের অধিকার ও সকল সুবিধা নিশ্চিত করেছে।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত সরকারের শুধু নির্বাচনী ওয়াদা নয়; মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার গণদাবী। যখন যুদ্ধাপরাধীদের বিচার জোরদারের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে; বিএনপি তখনই যুদ্ধাপরাধীদের রক্ষায় মরিয়া ওঠেছে। যুদ্ধাপরাধীদের রক্ষায় হরতালের নামে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করেছে।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ, সাবেক জেলা কমান্ডার সৈয়দ হারুনুর রমিদ, সাবেক উপজেলা কমান্ডার আলহাজ এসএম আঃ মান্নান, নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুল ওহাব খান, সাবেক জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিক জাহেদী রবিন, উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, পৌর মেয়র হাজী দিদার পাশা, নাংলা ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা, উপজেলা আ”লীগের সভাপতি আঃ রাজ্জাক সুজা প্রমুখ।
প্রসঙ্গত, ২ কোটি ২৬ লাখ টাকা ব্যায়ে ৩ তলা বিশিষ্ট ভবনটি মুক্তিযোদ্ধরা আবাসন, কমিউনিটি সেন্টার হিসাবে ব্যবহৃত করতে পারবে।
