নাটোরের বাগাতিপাড়ায় নবজাতকের কানে 'আল্লাহু' লেখা রয়েছে, এমন খবরে হইচই শুরু হয়েছে। শিশুটিকে দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করায় শিশুটিকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
যে ক্লিনিকে শিশুটি জন্ম নিয়েছে সেখানকার চিকিৎসক অংশুমান মজুমদার জানান, উপজেলার দয়ারামপুর তালতলা গ্রামের মৃত আব্দুল আজিজের মেয়ে সুমাইয়া বেগম ওরফে সীমা (২২) প্রসব ব্যথা নিয়ে ১ আগস্ট ক্লিনিকে ভর্তি হন। রাত সাড়ে ৭টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তার এক কন্যা সন্তানের জন্ম হয়। জন্মের পর দেখা যায় নবজাতকটির বাম কানের বাহ্যিক গঠন অনেকটা আরবি 'আল্লাহু' সদৃশ।

