ভারতীয় ক্রিকেট 'অর্থ ও বাণিজ্যিকীকরণের' উপর টিকে আছে : মিঁয়াদাদ

S M Ashraful Azom
ভারতীয় ক্রিকেট শুধুই 'অর্থ ও বাণিজ্যিকীকরণের' উপর টিকে আছে বলে মন্তব্য করলেন সাবেক পাকিস্তান অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ। দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য ভারতীয় বোর্ডের (বিসিসিআই) পেছনে ঘুর ঘুর না করার জন্যও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে(পিসিবি) পরামর্শ দেন তিনি। ভারতের চেয়ে তার দেশে অনেক বেশি তরুণ ক্রিকেটার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয় এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।

পাকিস্তান দলের সাবেক এ কোচ বলেন, উভয় দেশই দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক পুন:স্থাপন করলে অখুশি হব না। তবে সেটা আত্মসম্মান ও গৌরব বিসর্জন দিয়ে নয়।

এর আগে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে কোন ক্রিকেটীয় সম্পর্ক আশা করা উচিত নয় বলে অনুরাগ ঠাকুরের দেয়া বিবৃতির পর দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজনে বিসিসিআইকে অনুরোধ না করতেও পিসিবির প্রতি আহ্বান জানান ৫৮ বছর বয়সী ‘বড় মিয়া’।

পিসিবি এবং বিসিসিআই এর মধ্যে চুক্তি হওয়া সমঝোতা স্বাক্ষর অনুযায়ী ২০১৫-২০২৩ সালের মধ্যে উভয় দেশের ছয়টি সিরিজ খেলার কথা রয়েছে। তবে সব কিছুই নির্ভর করছে নয়া দিল্লির সবুজ সংকেতের ওপড়।

২০০৮ সালে মুম্বাইতে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের বিপক্ষে কোন দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলেনি ভারত। বাসস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top