জামায়াতের যশোরের আমির গ্রেপ্তার

Seba Hot News
যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আজিজুর রহমান ঝিনাইদহে গ্রেপ্তার হয়েছেন।
সোমবার দুপুরে জেলা শহরের পবহাটি থেকে তাকে পাঁচটি পেট্রোল বোমাসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন।
তিনি বলেন, পবহাটতে জামায়াতের ঝিনাইদহ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমির মোহাজ্জেল হোসেনের বাড়িতে গোপন বৈঠক চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যরা পালিয়ে যায়।
আজিজুর প্রথমে নিজের পরিচয় গোপন রেখেছিলেন বলে জানান পুলিশ সুপার।অনেক চেষ্টার পর পুলিশ নিশ্চিত হয়, সে আজিজুর রহমান। কোনো ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা আঁটতে জামায়াতের নেতা-কর্মীরা মিলিত হয়েছিল বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তা আলতাফ।
এদিন ঢাকায় একটি বাসায় বৈঠকের সময় জামায়াতের সাবেক দুই সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার ও মুজিবর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top