বিজিএমইএর নতুন সভাপতি সিদ্দিকুর রহমান

S M Ashraful Azom
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরবর্তী সভাপতি নির্বাচিত হয়েছেন স্টারলিংক গ্রুপের কর্ণধার সিদ্দিকুর রহমান। বুধবার রাজধানীর বিজিএমইএ ভবনে সংগঠনটির নির্বাচনী বোর্ডের সভাপতি জাহাঙ্গীর আলামীন বিজিএমইএ নতুন সভাপতির নাম ঘোষণা করেন। যদিও বিজিএমইএ’র দুই প্রতিদ্বন্দ্বী পক্ষ সম্মিলিত জোট ও ফোরামের সমঝোতা অনুযায়ী বিজিএমইএ’র পরবর্তী সভাপতি ও সহ-সভাপতি কে হচ্ছেন, তা আগে থেকেই নির্ধারিত ছিল। নির্বাচন না হওয়ায় আজ শুধু আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট পরিচালক নির্বাচিত হয়েছেন ৩৫ জন। এর মধ্যে সম্মিলিতের ১৯ জন এবং ফোরাম থেকে ১৬ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। পরিচালক নির্বাচিতদের থেকে ঢাকায় সহসভাপতি হয়েছেন ফারুক হাসান, এস এম মান্নান কচি, মো. নাসির, মাহমুদ হাসান খান বাবু ও ফেরদৌস পারভেজ বিভন এবং চট্টগ্রামে মঈন উদ্দিন আহমেদ মিন্টু ও মোহাম্মদ ফেরদৌস। আগামী ২২ সেপ্টেম্বর সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতরা দায়িত্ব বুঝে নেবেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top