আইফোন থেকেও মুছে ফেলা যাবে অপ্রয়োজনীয় অ্যাপ

S M Ashraful Azom
আইফোনে এমন অনেক অ্যাপ আছে যেগুলো খুব কম কাজে লাগে এবং ফোনের বেশ খানিকটা জায়গা দখল করে রাখে। অ্যাপলের ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের ফ্ল্যাগশিপ ডিভাইসের ক্ষেত্রে এ ধরণের অ্যাপ বা ব্লটওয়্যারগুলো বিভিন্ন ধরণের স্টোরেজ ঘটিত সমস্যার সৃষ্টি করতে পারে। যাইহোক, হয়তোবা খুব শীঘ্রই এ ধরণের সমস্যার সমাধান হতে যাচ্ছে। সম্প্রতি বাজফিডের সাথে আলাপকালে অ্যাপল সিইও টিম কুক জানান, অ্যাপল খুব শীঘ্রই এ ধরণের অ্যাপ সরিয়ে ফেলার জন্য কোন একটা পথ বের করবে। যদিও এর মাধ্যমে সব অ্যাপ মুছে ফেলা যাবে না কারণ কিছু কিছু অ্যাপ মুছে ফেললে হ্যান্ডসেটে সমস্যা দেখা দিতে পারে। তবে কবে নাগাদ এ সুবিধা চালু হবে সে সম্বন্ধে কিছু জানাননি টিম কুক। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top