রণবীরের ব্যর্থতা মুছতে আশাবাদী ক্যাটরিনা

S M Ashraful Azom
সুদর্শন চেহারা, দাপুটে অভিনয় কি নেই বলিউডের চকোলেট বয় রণবীর কাপুরের! তবু ব্যর্থতার মুখ দেখতে হল তাকে। কয়েকটি ছবি ব্যর্থ হলেও প্রথম সারির অভিনেতার মধ্যে আছেন তিনি। আর তাই তার পুরোদমে ক্যারিয়ারে ফেরা নিয়ে আশাবাদী প্রেমিকা ক্যাটরিনা কাইফ। জাজ্ঞা জাসুস অভিনেত্রী ক্যাটরিনা বলেন, রণবীর কাপুর কাজের প্রতি ভীষণ উৎসাহী এবং নিবেদিত। দুঃখজনকভাবে তার ছবিগুলো খারাপ করছে। কিন্তু রণবীর ভালো কিছুর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আমি জানি পেশায় এমন দুরবস্থা এবং ভক্তদের সন্তুষ্ট না করতে পারাটা তার জন্য যন্ত্রণাদায়ক। ক্যাটরিনা আরও বলেন, রণবীর তার ভক্তদের ভালবাসে। সে চায় ভক্তরাও তার ছবিকে ভালবাসুক। এটা শুধু সময়ের ব্যাপার। আমি নিশ্চিত, সে ঠিকই পূর্বের অবস্থানে ফিরে আসবে। উল্লেখ্য, রণবীর কাপুরের ‘বেশরম’, ‘রয়’ এবং ‘বোম্বে ভেলভেট’ ছবিগুলো দর্শক টানতে ব্যর্থ হয়েছে। এরপর থেকেই সময় খারাপ যাচ্ছে এই অভিনেতার। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top