সৌদি আরবের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

S M Ashraful Azom
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে আজ শক্তিশালী সৌদি আরবের কাছে ৫-১ গোলে উড়ে গেছে বাংলাদেশ। অথচ প্রথমার্ধ শেষ হয়েছিল ১-১ গোলের সমতায়। দ্বিতীয়ার্ধে লাল কার্ডের কারণে ১০ দনের দলে পরিণিত হয় বাংলাদেশ। তার সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগায় সৌদি আরব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সৌদি আরব। ভাগ্য ভালো থাকলে ৬ ও ২৭ মিনিটে গোলে পেয়ে যেতে পারত তারা। কিন্তু দুটি আক্রমণ থেকেই বেঁচে যায় বাংলাদেশ। এরপরই পাল্টা আক্রমণে যায় বাংলাদেশ। তাতে সফল শাওনরা। বক্সের একটু বাইরে থেকে পাস দেন বাংলাদেশের মোস্তাজিব খান। বক্সের মধ্যে খুব দ্রুত তা প্লেসিং করেন সারওয়ার জামান নিপু। বল চলে যায় সৌদি আরব গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে। ১-০ তে লিড নেয় বাংলাদেশ। ৩৯ মিনিটে গোল পরিশোধ করে সফরকারীরা। ১-১ সমতায় শেষ হয় প্রথম ৪৫ মিনিটের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় বাংলাদেশ। একটি লাল কার্ড খেলার হিসেব নিকেশই পাল্টে দেয়। ৫০ মিনিটে বল নিয়ে দ্রুত বক্সের দিকে এগিয়ে যান সৌদি আরবের তারিক। তা ক্লিয়ার করতে গিয়ে বক্সের বাইরে তারিককে বাজে ট্যাকল করেন বাংলাদেশ গোলরক্ষক ফয়ছল আহমেদ। ইরাকি রেফারি আলি সাবাহ সরাসরি লাল কার্ড দেখান ফয়ছলকে। নতুন গোলরক্ষক হিসাবে মাঠে নামেন নুর আলম। ডিফেন্স থেকে উঠে যান হৃদয়। ১০ জনের দলে পরিণত হয়ে বাংলাদেশ দিশেহারা। এরপর আর দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ফলে একের পর এক গোল খেতে থাকে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top