শরণার্থীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ

S M Ashraful Azom
জার্মান যেতে ইচ্ছুক শরণার্থীদের ওপর টিয়ার গ্যাস ও ওয়াটার ক্যানন নিক্ষেপ করেছে হাঙ্গেরির পুলিশ। বুধবার সার্বিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্য, বিশেষ করে সিরিয়া এবং অন্যান্য দেশ থেকে যাওয়া শরণার্থীরা জার্মান যাওয়ার জন্য হাঙ্গেরি সীমান্তে অপেক্ষা করছে কয়েকদিন ধরে। কিন্তু হাঙ্গেরি পুলিশ তাদের প্রবেশ করতে না দেওয়ায় তারা সার্বিয়ায় প্রবেশ করার অনুমতি চায়। কিন্তু তাতেও রাজি না হওয়ায় পুলিশের ওপর ক্ষিপ্ত হয় শরণার্থীরা। আলজাজিরা বলেছে, ক্ষুব্ধ শরণার্থীরা বুধবার হাঙ্গেরি পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল বোতল ছুঁড়ে মারে। এ সময় পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ও ওয়াটার ক্যানন ছুঁড়ে মারে। এদিকে হাঙ্গেরি শরণার্থীদের ঢুকতে না দেওয়ায় বুধবার কিছু শরণার্থী অন্য একটি রুটে ক্রোয়েশিয়ায় প্রবেশ করেছে। দেশটির পুলিশ জানিয়েছে, যারা তাদের দেশে প্রবেশ করেছে সেসব শরণার্থীদের নাম তালিকাভুক্ত করছেন তারা। এরপর তাদের রাজধানী জাগরেবের রিসেপশন সেন্টারে নিয়ে যাওয়া হবে। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top