সংঘর্ষ এড়াতে শাহরুখকে দিপীকার অনুরোধ

Seba Hot News
একটি ভয়াবহ সংঘর্ষে জড়াতে যাচ্ছেন বলিউডের দুই তারকা দিপীকা পাড়ুকোন এবং শাহরুখ খান। তবে এটি কোন সরাসরি সংঘর্ষ নয়, ডিসেম্বরের ১৮ তারিখ বক্স অফিস যুদ্ধে মুখোমুখি হবেন তারা।

শাহরুখের ‘দিলওয়ালে’ এবং দিপীকার ‘বাজিরাও মাস্তানি’ ছবি দুটি যেন পরষ্পরের দ্বারা প্রভাবিত না হয়, সেজন্য শাহরুখকে দিলওয়ালে মুক্তির তারিখ পরিবর্তনের অনুরোধ জানালেন দিপীকা।

এতো বড় বাজেটের দুটি ছবি একই দিনে মুক্তি পাওয়া নিয়ে বেশ গুঞ্জন চলছে বলিউডে। মনে করা হচ্ছিল ব্যবসায়িক ক্ষতি এড়াতে নির্মাতাদের কেউ একজন মুক্তির তারিখ পিছেয়ে আনবেন। কিন্তু এখনো পর্যন্ত তার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

একই দিনে দুটি ছবি মুক্তি পাবে শুনে দিপীকা শাহরুখকে বলেন, ‘না, এটা আমার সবচেয়ে বড় রিলিজ।’

প্রত্যুত্তরে শাহরুখ জানান, একই দিনে ছবি মুক্তি নিয়ে ভয়ে আছেন একথা দিপীকা টুইটার অথবা প্রেসের মাধ্যমে জানালে তিনি হাসিমুখে মেনে নেবেন।

আশ্চর্যের বিষয় হল, সম্প্রতি ‘বাজিরাও মাস্তানি’ ছবির প্রচারণায় দিপীকা বলেন, ‘বাজিরাও মাস্তানি’ এতো ভালো ছবি যে, আমাদের দর্শক আকর্ষণের ব্যাপারে দুশ্চিন্তার কিছু নেই। কে কি করছে তা নিয়ে ভাবারও সময় নেই।

রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল, বরুণ ধাওয়ান প্রমুখ। সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে অভিনয় করেছেন দিপীকা পাড়ুকোন, রণবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়া।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top