সাবিন মাহমুদের ড্রাইভারকেও গুলি করে হত্যা

S M Ashraful Azom
করাচিতে বন্দুকধারীদের হাতে নিহত মানবাধিকার কর্মী সাবিন মাহমুদ
পাকিস্তানের শীর্ষস্থানীয় নারী মানবাধিকার কর্মী সাবিন মাহমুদের ড্রাইভারকেও গুলি করে হত্যা করা হয়েছে। গত ২৬ এপ্রিল বেলুচিস্তান প্রদেশে গুম ও নির্যাতনের নিয়ে এক সেমিনার থেকে বের হওয়ার পর সাবিন মাহমুদকে করাচিতে গুলি করে হত্যা করেছিল বন্দুকধারীরা।
 
সোমবার রাতে গুলাম আব্বাসকে করাচিতে বাড়ির বাইরে মোটরসাইকেল থেকে বন্দুকধারীরা গুলি চালায়। তার গায়ে তিনটি গুলি লাগে বলে জানিয়েছে পুলিশ। গুলাম আব্বাস সাবিন মাহমুদ হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন।
 
হত্যা দুটি পরস্পর সম্পর্কিত কিনা সে সম্পর্কে নিশ্চিত নয় পাকিস্তান পুলিশ। তবে সাবিন মাহমুদ হত্যাকাণ্ডের অপর সাক্ষীদের নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ। সূত্র: বিবিসি

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top