কে হচ্ছেন নতুন জেমস বন্ড?

S M Ashraful Azom
কয়েকদিন ধরেই জল্পনা কল্পনা চলছে কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড? কেননা, বর্তমান জেমস বন্ডের চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল ক্রেগের চুক্তি শেষ হতে যাচ্ছে। এখন নতুন বন্ডের ক্ষেত্রে দুটো নাম নিয়ে বেশ আলোচনা হচ্ছে। একজন হলেন ‘হোমল্যান্ড’ তারকা দামেইন লিউস ও ‘এক্স-ম্যান’ তারকা হিউ জ্যাকম্যান।
 
ইংল্যান্ড মিররের প্রতিবেদনে বলা হয়েছে, বন্ড চরিত্রের জন্য লিউসকে অনানুষ্ঠানিকভাবে প্রাধান্য দেয়া হচ্ছে। তবে এই ঘটনার সত্যতা কতোটুকু তা জানা যায়নি। 
 
কিছুদিন আগেই ঐ মিডিয়াই জানিয়েছিল, ডেভিড বেকহামকে জেমস বন্ড চরিত্রের জন্য বিবেচনা করা হচ্ছে। কাছের একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্যটি জানানো হয়েছিল।
 
এদিকে এবিসির নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক্স-ম্যান’ তারকা হিউ জ্যাকম্যানকে জেমস বন্ড চরিত্রের জন্য নির্বাচন করা হতে পারে। 
 
হিউ জ্যাকম্যানকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, পৃথিবীতে এমন কেউ নেই যিনি এ চরিত্রে অভিনয় করতে আগ্রহী হবেন না!
 
জ্যাকম্যান জানিয়েছেন, বন্ড হওয়ার প্রস্তাব পেলে তিনি অবশ্যই ভেবে দেখবেন। এর আগে যখন জ্যাকম্যানের কাছে বন্ড হওয়ার প্রস্তাব এসেছিল সে সময় তিনি ‘এক্স-ম্যান’ ছবির কাজ শুরু করেছিলেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top