পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

S M Ashraful Azom
পুঁজিবাজারে মঙ্গলবার সার্বিক মূল্য সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। উভয় বাজারে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। 
 
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে দেখা গেছে, ঈদের আমেজ কেটে গেছে। ফলে বাজারে লেনদেন বেড়ে সাড়ে ৪০০ কোটি টাকার কাছাকাছি চলে এসেছে। লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল ওষুধ ও রসায়ন খাতের। এ খাতে লেনদেন হয়েছে ৯৫ কোটি ১৪ লাখ টাকা। যা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের প্রায় ২২ শতাংশ। লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল ইঞ্জিনিয়ারিং খাত। এ খাতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬৭ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের সাড়ে ১৪ শতাংশ। 
 
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ৮৮ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৩৯ কোটি ৫৫ লাখ টাকা বেশি। 
 
লেনদেনকৃত ৩১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের। 
 
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৭ কোটি ৪২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৪৭টি কোম্পাানির মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের।
 
ডিএসই জানিয়েছে—আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের দুই উদ্যোক্তা শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। তারা হলেন—জুনায়েদ আহমেদ ও মো. মিজানুর রহমান চৌধুরী। জুনায়েদ আহমেদ তার কাছে থাকা কোম্পানির ৩৩ লাখ ১৬ হাজার ৬৯০টি শেয়ারের মধ্যে থেকে পাঁচ লাখ শেয়ার বিক্রি করবেন। আর মো. মিজানুর রহমান চৌধুরী ওই শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান বাজারদরে তারা শেয়ার কেনা-বেচা করতে পারবেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top