অধিকাংশের সংসার আছে। সন্তান আছে। সব ঠিক রেখে মাঠ সামাল দেয়া সহজ কথা নয়। তবু সেই কঠিন কাজকে নিরন্তর সঙ্গী করে পথ চলতে হয় সালমা খাতুনদের। অন্যান্য বছর ঈদের সময় খেলা থাকে না। তাই ব্যস্ততা সেভাবে ঘিরে ধরে না। তবে এবারের চিত্র আলাদা। সামনে পাকিস্তান সফর। আজই নিশ্চিত হতে পারে বিষয়টি। তাই তারা বিসিবি থেকে ছুটি পেয়েছেন ২৬ তারিখ পর্যন্ত।
মহিলা দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৭ সেপ্টেম্বর ক্যাম্পে ফেরার তাড়া থাকায় তারা ঢাকার বাইরে ঈদ করতে যাচ্ছেন না।
খুলনার মেয়ে সালমা খাতুন জানালেন, এত অল্প সময়ের ভেতর তিনি গ্রামে যাবেন না। পরিবার নিয়ে ঢাকায়ই ঈদ করবেন।
লতা মণ্ডলও একই পথের পথিক। ব্যস্ততার মাঝে গ্রামে যেতে চাচ্ছেন না। বললেন, আজ পাকিস্তান যাওয়া নিশ্চিত হলে ২৭ তারিখ অথবা ২৮ তারিখ প্লেনে উঠতে হবে। ঢাকার বাইরে গেলে ফিরতে পারব কি না সন্দেহ আছে!
আয়েশা রহমান, ফাতেমা খাতুন, শারমীন সুলতানা সুপ্তা, নিগার সুলতানাও বললেন একই কথা। এত ব্যস্ততায় তাদের ঈদ আর ঈদ নেই। খেলার চিন্তায় ডুবে আছেন সবাই।