উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

G M Fatiul Hafiz Babu




নিজস্ব প্রতিবেদকঃ

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দদের সঙ্গে আজ বৃহস্পতিবার ‍দুপুরে মতবিনিময় করেছেন জননন্দিত জননেতা , ৩ বারের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উপজেলা পরিষদের সম্মুখে অবস্থিত উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এসময় বক্তৃতা করেন বিশিষ্ট সমাজসেবক হামিদুর রহমান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকরুজ্জামান মতিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাপ্তাহিক বকশীগঞ্জ এর প্রকাশক ও সম্পাদক গোলাম রাব্বানী নাদিম,দৈনিক  বাংলাদেশ সময় এর বকশীগঞ্জ প্রতিনিধি একেএম নুর আলম নয়ন, সেবা হট নিউজ ডট অর্গানাইজেশনের সম্পাদক এসএম আশরাফুল আজম, সাংবাদিক আফজাল শরীফ, মাহবুর রহমান ময়ুর, লাবলু সরকার, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও সরকার আক্তার হোসেন ।
মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার অসুস্থ্য উপজেলা প্রেসক্লাব সভাপতি হেদায়েত উল্লাহ হোসনার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এবং তার উত্তরোত্তর রোগ মুক্তি কামণা করেন।


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top