বকশীগঞ্জ উপজেলায় অবস্থিত সকল ব্যাংক এর নিরাপত্তায় স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক মূলক চিঠি দেয়া হয়েছে। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ব্যাংকের নিজস্ব নিরাপত্তা ও নৈশ্য প্রহরীদের সক্রিয় করার জন্য এ চিঠি দেয়া হয়।
একটি বিশেষ সূত্রে জানা যায়,ঈদ উপলক্ষে যেন কোন ধরণের চুরি-ডাকাতির ঘটনা না ঘটে সেজন্য বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ স্বাক্ষরিত একটি চিঠি সকল ব্যাংকের শাখা অফিসে পৌছে দেয়া হয়। চিঠিতে পুলিশি নিরাপত্তার পাশাপাশি ব্যাংকের নিজস্ব নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে।