পছন্দের খাওয়ার সময় হয়তো ভাবিনা এগুলো শরীরের কতটা ক্ষতি করছে। খাবারগুলো স্বাস্থ্যকর হলেও গরমে এসব খাবার এড়িয়ে চলাই ভালো। কারণ এ সময় খাবারগুলো বেশি খেলে ব্রণ, বদহজমসহ ত্বকের আরও নানা সমস্যা সৃষ্টি হতে পারে। তাই সুস্থ থাকতে এসব খাবার এড়িয়ে চলতে হবে। জেনে নিন গরমে এড়িয়ে চলবেন যেসব খাবার-
গরুর গোশত
গরুর গোশত আমাদের দেহে অনেক বেশি তাপমাত্রা উৎপাদন করে। এ ছাড়া কোলেস্টেরল বৃদ্ধি, উচ্চ রক্তচাপের সমস্যা তো রয়েছেই। গরুর গোশত বেশি ঘাম তৈরি করে। এতে দেহে পানিশূন্যতা তৈরি হয়। তখন শরীর অসুস্থ হয়ে পরে।
অতিরিক্ত মসলাযুক্ত খাবার
মসলাযুক্ত খাবার আমাদের দেহের তাপমাত্রা অনেক বাড়িয়ে তোলে। এতে আমাদের হজমের সমস্যাও দেখা দেয়। তাই এই গরমে আমাদের উচিত যতটা সম্ভব কম মসলাযুক্ত খাবার খাওয়া।
জাঙ্ক ফুড
এই গরমে পিৎজা এবং বার্গারের মতো জাঙ্ক ফুডগুলো খাওয়া ঠিক নয়। একইসঙ্গে তৈলাক্ত খাবারও পরিহার করুন। এগুলো ব্রণের সমস্যাসহ ত্বকের আরও নানা সমস্যা সৃষ্টিতে ভূমিকা রাখে।
অতিরিক্ত চা ও কফি
অনেকেরই অভ্যাস আছে সকালে বা বিকালে এক কাপ চা বা কফি খাওয়া। কিন্তু এর বাইরে চা বা কফি পান করা গরমকালে শরীরের জন্য একেবারেই ভালো নয়। চা বা কফির ক্যাফেইন দেহকে ডিহাইড্রেট করে ফেলে। এতেও আমরা অতিরিক্ত গরমে অসুস্থ বোধ করি।
দুধের তৈরি খাবার
দুধ এবং পনিরের তৈরি বিভিন্ন ডেইরি খাদ্যকে স্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। স্বাস্থ্যকর হলেও কিন্তু গরমের সময় এগুলো না খাওয়াই ভালো। গরমে এসব খাবার বেশি খেলে নানা রোগ হতে পারে। এগুলো শরীরে তাপ উৎপন্ন করে হজমে সমস্যা সৃষ্টি করে। শুধু তাই নয়, খাবারগুলো অন্ত্রের সমস্যা সৃষ্টির জন্যও দায়ি।
আমিষ
এই সময়ে আমিষ জাতীয় বিভিন্ন খাবার যেমন-মাংস, ডিম এবং সামুদ্রিক মাছ খাওয়া থেকে বিরত থাকুন। এগুলো শুধু আপনার বুকে জ্বালাপোড়াই বাড়াবে না, একইসঙ্গে ডায়রিয়ার সমস্যাও সৃষ্টি করবে।
এছাড়া গরমে যেসব খাবারে নিয়ন্ত্রণ প্রয়োজন-
১. অতিরিক্ত তেল গ্রহণ
২. ডুবো তেলে ভাজা খাবার
৩. ঘি, মাখন, পনির, মেয়নেজ, ফাস্টফুড
৪. কোল্ডড্রিংক্স
৫. পোলাও, বিরিয়ানি
৬. ভূনা খাবার
৭. অতিরিক্ত মিষ্টি খাবার
৮. অতিরিক্ত গরম ও ঠান্ডা খাবার।
এগুলা বাদ দিলে শরীর শীতল থাকবে। ঘামের ফলে আপনার শরীর থেকে পানি বের হয়ে যায়, তাই আপনার শরীরে পানি ধরে রাখে এমন খাবার খাদ্য তালিকায় যুক্ত করবেন। তবে এক্ষেত্রেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কেমিক্যাল এবং ফরমালিন মুক্ত খাবার খাবেন।

