তোমার ঘড়িটা হোয়াইট হাউজে আনবে?

S M Ashraful Azom
কিশোর আহমেদ মোহাম্মদকে নিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। টুইটার বার্তায় ওবামা লিখেছেন, ‘আহমেদ, তোমার ঘড়িটা হোয়াইট হাউজে আনবে? তোমার মত অন্যরাও যাতে বিজ্ঞানকে পছন্দ করে, সেজন্য অনুপ্রেরণা হবে তোমার এ ঘড়ি। তোমার মত শিশুরাই আমেরিকাকে মহান করেছে।’

১৪ বছর বয়সী এই মুসলিম কিশোরকে হোয়াইট হাউজে আমন্ত্রণও জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে শুধু ওবামা নয় ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও তাকে ফেসবুক সদর দফতরে আমন্ত্রণ জানিয়েছেন। তার প্রতি সমর্থন জানিয়েছেন নাসার বিজ্ঞানীসহ অনেকেই।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে বোমা আনার ভুল অভিযোগে কিশোর আহমেদ মোহাম্মদকে গ্রেফতার করে পুলিশ। এর পরপরই এই গ্রেপ্তার ও হেনস্থার ঘটনায় তীব্র ক্ষোভ আর বিতর্ক ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top