আবারো সাময়িকভাবে স্থগিত ‘রানা প্লাজা’র প্রদর্শনী!

S M Ashraful Azom
আবারো সাময়িকভাবে স্থগিত হল 'রানা প্লাজা' চলচ্চিত্রটির প্রদর্শনী। সুপ্রিম কোর্ট আপিল বিভাগের পর্যবেক্ষণ অনুসারে ফিল্ম সেন্সর আপিল কমিটি কর্তৃক অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের সেন্সর সনদ স্থগিত করা হয়েছে। ফলে আরো একবার স্থগিত হলো সারা বাংলাদেশে চলচ্চিত্রটির প্রদর্শনী।
 
তথ্য অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়।
 
উল্লেখ্য, ‘রানা প্লাজা’ চলচ্চিত্র প্রদর্শনী নিয়ে করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ খারিজ করে দেয়। এ সময় আইনজীবীরা জানিয়েছিল, চলচ্চিত্রটি প্রদর্শনীর জন্য আর কোন প্রতিবন্ধকতা নেই। কিন্তু ফিল্ম সেন্সর আপিল কমিটির কাছে করা একটি আবেদন নিষ্পত্তি না হওয়ায় চলচ্চিত্রটির প্রদর্শন আপাতত স্থগিত করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top