ঘরে ফেরার পথে ভোগান্তি

S M Ashraful Azom
কাউন্টারে দীর্ঘ অপেক্ষা, মহাসড়কে গাড়ির ধীর গতি, যানজট মিলিয়ে ঈদে ঘরমুখো মানুষকে পোহাতে হচ্ছে অসম্ভব ভোগান্তি!
গাবতলী থেকে পাটুরিয়া পর্যন্ত রাস্তায় গাড়ির দীর্ঘ সারি দীর্ঘক্ষণ স্থীর। ঢাকা টাঙ্গাইল মহাসড়কেরও একই অবস্থা। সায়েদাবাদ থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত রাস্তার চিত্রও এক। একজন যাত্রীর কাছ থেকে জানা গেছে দীর্ঘ ৫ ঘন্টা জ্যামে আটকে আছেন তিনি। এই পাঁচ ঘন্টায় তিনি ঢাকা থেকে ২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন।
ঢাকা ছেড়ে যাওয়া এসব গাড়ি ছাড়াও ঢাকায় প্রবেশ করা গাড়িগুলোকেও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। রাস্তায় যানজটের কারণে সেগুলোও শহরে প্রবেশে অসুবিধার মুখে পড়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top