ইউরোপে অভিবাসীপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশিও রয়েছে

Seba Hot News
অস্ট্রিয়া হয়ে যারা জার্মানিতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি আছেন। তবে তাদের সংখ্যা কত তা জানা যায়নি।
অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এ তথ্য জানিয়েছেন।
জার্মানি যেতে হাজার হাজার অভিবাসী অস্ট্রিয়ায় প্রবেশ করেছে। যাদের অনেকেই পায়ে হেঁটে, বাসে করে কিংবা ট্রেনে করে অভিবাসীরা অস্ট্রিয়া থেকে জার্মানির উদ্দেশে যাত্রা করে।
সিরিয়ার নাগরিকসহ মধ্যপ্রাচ্যের হাজার হাজার মানুষ বিভিন্নভাবে ইউরোপে অভিবাসন প্রত্যাশায় অস্ট্রিয়া হয়ে যারা জার্মানিতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি আছেন বলে জানিয়েছেন দেশটির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর জানান, অস্ট্রিয়ার বিভিন্ন শরণার্থী ক্যাম্পে যারা কাজ করছে, তারা জানিয়েছে শরণার্থীদের মধ্যে বাংলাদেশিও আছে। এরা মূলত তুরস্ক ও লিবিয়া থেকে যাচ্ছেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top