যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে আসা অভিবাসীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়ে তাদের ঠেকাতে জর্ডান সীমান্তে বেড়া বসাচ্ছে ইসরায়েল

Seba Hot News
যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে আসা অভিবাসীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়ে তাদের ঠেকাতে সীমান্তে বেড়া তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল। শিগগিরই জর্ডান সংলগ্ন ইসরায়েল সীমান্তে বেড়া নির্মাণের কাজ শুরু হবে বলে ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সিরীয় শরণার্থীদের আশ্রয় দিতে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইসাক হারজগের আহ্বানের একদিনের মাথায় এমন ঘোষণা দিলেন নেতানিয়াহু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে।
বুধবার মন্ত্রিসভার চূড়ান্ত বৈঠকের পর নেতানিয়াহু দাবি করেন তার দেশ খুবই ছোট। এতো বিপুল সংখ্যক অভিবাসীকে আশ্রয় দেয়ার সক্ষমতা তাদের নেই। একইসঙ্গে ‘অবৈধ অভিবাসী’ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারীদের ইসরায়েল আশ্রয় দেবে না বলেও উল্লেখ করেন তিনি।
নেতানিয়াহুর ঘোষণা অনুযায়ী, মিশর সীমান্তে দেয়া ২৪০ কিলোমিটার বেড়ার সঙ্গে নতুন ৩০ কিলোমিটারের বেড়া যুক্ত হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top