কানাডায় ‘মেঘমাল্লার’ মুগ্ধ করলো দেশি-বিদেশিদের

S M Ashraful Azom
টরন্টোতে সদ্য সমাপ্ত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের `ডিসকভারি-দি ফিউচার অব ওয়ার্ল্ড সিনেমা` বিভাগে প্রদর্শিত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি ‘মেঘমাল্লার’। যা কানাডিয়ানদের দৃষ্টি কাড়ে। তাই, এক বিদেশিনীর প্রশ্ন, ‘পাকিস্তানিরা তোমাদের খুব টরচার করেছে?’
উল্লেখ্য, আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প `রেইনকোট` অবলম্বনে তরুণ নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন ‘মেঘমাল্লার’ নির্মাণ করেন। পরে এই ছবিটি প্রবাসী বাঙালিদের জন্য আলাদাভাবে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
অঞ্জন ইত্তেফাককে জানান, মেঘমাল্লার দর্শকদের কাছে সাড়া পেয়েছে, যা আমাকে আগামী দিনগুলোতে অনুপ্রেণা দেবে। আজ দুপুরের ফ্লাইটে অঞ্জন দেশে ফিরছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top